1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক,ঈশ্বরদী,পাবনা : গতকাল দিনব্যাপী ঈশ্বরদী উপজেলায় অবৈধ ৪৫ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠপোড়ানোসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযানের সময় ৪৫টি ইটভাটাকে মোট ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঐদিন দিনব্যাপী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন। এই অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহন করেন।

ভ্রাম্যমান আদলাত ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে প্রথমে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া হাট সংলগ্ন মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে লক্ষীকুন্ডার নবীনগর এলাকার ইটভাটাগুলোতে অভিযানে গেলে কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। শ্রমিকরা লক্ষীকুন্ডার  দাদাপুর–পাকুড়িয়া সড়ক অবরোধ করে শ্রমিকরা । তখন যৌথবাহিনী শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রাজনৈতিক দলের নেতাদের সুপারিশে ভ্রাম্যমান আদালত ইট ভাটা ভেঙ্গে ধ্বংস করার কার্যক্রম বন্ধ করে জরিমানা শুরু করেন।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন সাংবাদিকদের জানান, দিন ব্যাপী অভিযানের লক্ষীকুন্ডার ৪৫ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা দায়ের ও নগদ ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘এসবিএম ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট