1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীর অরনকোলা হারুখালী ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

ঈশ্বরদীর অরনকোলা হারুখালী ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী,পাবনা :  সোমবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা হারুখালী ধানের ক্ষেত থেকে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। নিহত মেহেদী হাসান অরনকোলা হাটপাড়া এলাকার আবু বক্করের ছেলে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত থেকে মেহেদী হাসান আকর্স্মিকভাবে নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির অদূরে হারুখালী মাঠের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছে থানাপুলিশ।এ দিকে মেহেদী হাসানের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি আইনশৃংখলার অবনতি নিয়েও মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট