1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৪ ঈশ্বরদী আসনে ৪জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৪ ঈশ্বরদী আসনে ৪জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে এমপি প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সোমবার দুপুরে ঈশ্বরদীতে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরা হলেন জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল,স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর পক্ষে তার সমর্থিত নেতৃবৃন্দ,ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আনোয়ার শাহ ঈশ্বরদীস্থ সহকারী রিটার্নিং অফিসার ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন ।Open photo

অন্যদিকে বিএনপি প্রার্থী হাবিবুর রহমানের সমর্থিত নেতৃবৃন্দ পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে গতকাল রবিবার ২৮ ডিসেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষে পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাংগঠনিক সম্পাদক এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস ও দর্পন সরদার ঈশ্বরদীস্থ সহকারী রিটার্নিং অফিসার ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

Open photo

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট