1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

নোঙর আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা পদক পেলেন কবি ও প্রাবন্ধিক মাসুদ হাসান রনি

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এস এম এম আকাশ, পাবনা জেলা প্রতিনিধি: গত ১০ ও ১১ জানুয়ারী-২০২৫ শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি পাবনার ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা কেন্দ্রের মিলনায়তনে, সাহিত্য ও সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব। নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কবি গবেষক প্রাবন্ধিক মজিদ মাহমুদ।

১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০.০১ মিনিটে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠান টি ৩ টি পর্বে অনুষ্ঠিত হয় প্রথম পর্বে প্রফেসর মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে,সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএম ফজলুর রহমান,মানিক পন্ডিত, ভারত, দান প্রসাদ সুবেদী নেপাল,প্রফেসর হাসানুজ্জামান মুখ্য সমন্বয়কারি, নোঙর। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন,আতাউর রহমান বাবলু ও শাম্মী আক্তার।

দ্বিতীয় পর্বে “সাহিত্য আন্তঃসংযোগ ও বিশ্বপরিক্রমা” বিষয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, আলোচনা ছিলেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়।

উক্ত অনুষ্ঠানে বিকেল ৫.০০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টায় গুণিজন ও সংগঠন সম্মাননা স্মারক প্রদান ও অনুভূতির প্রকাশ। এবারে সংগঠন ও গুণিজন মিলে মোট ৪০ জন কে এই সম্মাননা পদক প্রদান করা হয়, উত্তরণ পাবনার সহ সভাপতি কবি ও প্রাবন্ধিক মাসুদ হাসান রনি কে প্রতিভার স্বীকৃতি স্বরুপ এই আন্তর্জাতিক সম্মাননা পদক প্রদান করা হয়,মাসুদ হাসান রনির এই পদক প্রাপ্তি তে,উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়, সহ সাধারণ সম্পাদক রুদ্র বিশ্বাস, সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক মিম ফয়সাল, সদস্য কবি মোহাম্মদ বেলাল হোসেন, মাসুদ হাসান রনি কে শুভেচ্ছা জানান। শেষ পর্বে নোঙর এর সমন্বয়কারি লুৎফর রহমান পাঞ্জাব প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রায় দুইশত কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১১ জানুয়ারি শনিবার নেপাল ও ভারতের অতিথিদের নিয়ে বিশেষ বিশেষ দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান, উল্লেখযোগ্য স্থান লালন সেতু,হার্ডিজ্ঞ ব্রীজ, লালনের আখরা,রবীন্দ্র কুঠিবাড়ী সহ আরো বেশকিছু স্থান পরিদর্শন শেষে রাতে বিদেশি অতিথিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট