1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ছাত্রদের অবমাননা থেকে ‘ককরোচ’ বিপ্লব: ভারতের মোদি হটাও আন্দোলন এবং দক্ষিণ এশীয় গণঅভ্যুত্থানের নতুন সমীকরণ প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা ৩ মাসেই জমির দখল ফেরত: বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের নতুন ফরম জারি রাজশাহীতে ১.৫ কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারকে খুঁজছে ডিএনসি ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা

নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে ওয়ার্ডে কর্মীসভা বাঘায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে রাজশাহীর বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪শে নভেম্বর) বিকেলে উপজেলার বাঘা পৌরসভার ছাতারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপির কাছে ইসলাম নিরাপদ,জামায়াতের কাছে ইসলাম নিরাপদ নয়।মা-বোনদের বলছি তাদের প্রতারণায় আপনারা পড়বেন না। এসময় অনান্যের মাঝে বক্তব্য রাখেন ,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব,সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম শফিসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংকট, বেকারত্ব সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তরুণরা সব সময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম,পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক তহিদুল ইসলাম কালু,সদস্য সচিব আহসান মাহমুদ আজমল,শ্রমিকদলের উপজেলা সভাপতিমাহাতাব আলী,সাধারণ সম্পাদক জহুরুল ইস্লাম,সাংগঠনিক সম্পাদক বুলবুল ইস্লাম,কৃষকদলের সদস্য সচিব সোহানুর রহমান সহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট