1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ শহীদ জিয়ার দলকে বিজয়ী করবে: এডভোকেট শামসুর রহমান শিমুল - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ শহীদ জিয়ার দলকে বিজয়ী করবে: এডভোকেট শামসুর রহমান শিমুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী,পাবনা : দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হলে  এদেশের মানুষ  শহীদ জিয়ার দলকে বিজয়ী করবে বলে মন্তব্য করেছেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ও পাবনা-৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ শুক্রবার বিকেলে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে স্থানীয় বিএনপির পক্ষ থেকে আয়োজিত আলোচনাসভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অতিথি বরণকারী অতিথি হিসেবে এবং পাবনা-৪ আসনের মনোনীত এমপি প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব  বলেন,আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, আমরা বেগম খালেদা জিয়ার চোখের পানি মুছে দিতে চাই ।

দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদুর রহমান খন্দকার । এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির নেতা,মোসাব্বির হোসেন সঞ্জু,নূর মোহাম্মদ মাসুম বগা,সাবেক চেয়ারম্যান শফিুল ইসলাম তুহিন, বিএনপিনেতা রেজাউল করীম ভিপি শাহীন,এনামুল হক, জাহিদুর হমান পাতা, আলমগীর হোসেন,জেলা যুবদল নেতা রাশেদ ইসলাম,রফিকুল ইসলাম নয়ন,যুবদল নেতা রফিকুল ইসলাম রকি,তানভির হাসান সুমন,জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রিন্স ও ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা ধানের শীষের প্রার্থীকে বিয়ী করার জন্য আহবানও জানান।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট