1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 নাটোরের লালপুর উপজেলা আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঞ্চে ঘোষিত সাধারণ সম্পাদকের নাম পরিবর্তন, নতুন মুখ সাগর - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

 নাটোরের লালপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঞ্চে ঘোষিত সাধারণ সম্পাদকের নাম পরিবর্তন, নতুন মুখ সাগর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

মেহেরুল ইসলাম মোহন লালপুর………………………..

 নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঞ্চে ঘোষিত সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলুর নাম পরিবর্তন করে নতুন মুখ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহম্মেদ সাগরকে দেওয়া হয়েছে।  বুধবার (২৭ শে জুলাই) সন্মেলন মঞ্চে লালপুর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটি ঘোষণার পর পরই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মঞ্চে ঘোষণাকৃত লালপুর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদ থেকে রোকনুল ইসলাম লুলুকে বাদ দিয়ে এই পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

 

পরিবর্তনে ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। উল্লেখ্য যে, বুধবার (২৭শে জুলাই) সকালে লালপুর ডিগ্রি কলেজ মাঠে লালপুর উপজেলার আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত লালপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের ২য় অধিবেশনে আফতাব হোসেন ঝুলফু কে সভাপতি ও রোকনুল ইসলাম লুলু কে সাধারণ সম্পাদক করে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় সম্মেলন মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন ,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকিয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা এ্যাড. আবুল কালাম, বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ’র সভাপতি রত্না আহমেদ প্রমুখ।

 

সাধারণ সম্পাদক পরিবর্তনের পর লালপুর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ সাগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, আমার বাবা শহীদ মমতাজ উদ্দিনের কথা স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটি উপহার দিয়েছেন। আমার বাবার আদর্শে পথ চলবো এবং দলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে দলকে সু-সংগঠিত করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট