1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

নাটোরের লালপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ঝুলফু,সাধারণ সম্পাদক লুলু

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর……………………..

নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭শে জুলাই) সকালে লালপুর ডিগ্রি কলেজ মাঠে লালপুর উপজেলার আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত উক্ত সন্মেলন অনুষ্ঠানে আফতাব হোসেন ঝুলফু কে সভাপতি ও রোকনুল ইসলাম লুলু কে সাধারণ সম্পাদক করে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

এর আগে উক্তো ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

কেন্দ্রীয় নেতাদের সিন্ধান্ত মোতাবেক বীর মুক্তযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, শরিফুল ইসলাম রমজান, জুনাইদ আহমেদ পলক, বীর মুক্তযোদ্ধা এ্যাড. আবুল কালাম ও শহিদুল ইসলাম বকুল এই পাঁচ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটি বিভিন্ন পদের প্রার্থীর মধ্যে থেকে চুড়ান্ত ভাবে আফতাব হোসেন ঝুলফুকে পুনরায় সভাপতি ও রোকনুল ইসলাম লুলুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে,লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপত্বিতে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগ’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন ,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকিয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা এ্যাড. আবুল কালাম, বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ’র সভাপতি রত্না আহমেদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট