1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে ৮ কেজি গাঁজা সহ আটক ৭ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা

নাটোরের লালপুরে ৮ কেজি গাঁজা সহ আটক ৭

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, (লালপুর)নাটোর……………………………………………..

নাটোরের লালপুরে ৮ কেজি গাঁজাসহ ৭ জনকে আটক করেছে নাটোর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। বুধবার(২৩শে আগষ্ট-২৩) আগষ্ট সন্ধ্যা পৌনে সাতটার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

এ বিষয়ে নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার সন্ধ্যায় ওই গ্ৰামের মৃত। গাফফার প্রাং এর ছেলে বাচ্চু মিয়া(৫৩),তার স্ত্রী আদরী বেগম,বাচ্চু মিয়ার ভাই বজলু মিয়া(৫০),বজলু মিয়ার ছেলে আলামিন হোসেন (২৭), গোসাইপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাক আহম্মেদ (৫২),বাঁশবাড়িয়া (মিলকিপাড়া) গ্রামের হাসুর ছেলে হাসান আলী(২৫), এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার অনন্তপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫০)কে আটক করে।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালপুর থানায় হস্তান্তর করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট