1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাটোরের লালপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, (লালপুর)নাটোর………………………………………….

নাটোরের লালপুরে সাপের কামড়ে মাহাবুব হোসেন(২৭)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৪ই সেপ্টেম্বর-২৩)রাত ৮ টার দিকে লালপুর উপজেলার রামানন্দপুর গ্রামে এঘটনা ঘটে।নিহত মাহাবুল একই এলাকার রিয়াজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুব রাত ৮ টার দিকে বাড়ি ফিরে বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে যায়। এ সময় তাকে বিষাক্ত সাপে কামড় দিলে মাহাবুব তৎক্ষনাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাময়িক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তবে নিহত মাহবুবের পরিবারের দাবী চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে প্রতিবেশীরা চিকিৎসকে অবহেলাকে দায়ী করে জানায়,ডাক্তার তাদেরকে জানায় মাহাবুবের শরীরে কোন বিষ নেই,পায়ের বাঁধন খুলে দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।পায়ের বাধন খুলে দেওয়ার পর মাহাবুব চোখে অন্ধকার দেখতে থাকেন ও বমি করতে করতে অস্থির হয়ে পড়েন এবং কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। অপরদিকে চিকিৎসক সোহেল রানা জানায়, রোগীকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় তখন তার ক্ষত চিহ্ন পরীক্ষা করে বিষাক্ত সাপ বলে মনে হয়নি।এরপর তার রক্ত পরীক্ষা করেও কোন বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়নি। তারপরেও রোগীকে হাসপাতালে ভর্তি থাকার অনুরোধ করা হলে ভর্তির কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি আরও জানায় সম্ভবত আতঙ্কে তিনি হার্ট অ্যাটাক করেছেন। নিহতের ভাই নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে তাদের কোন অভিযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট