1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে পৃথক অভিযানে চোলাইমদ ও ফেনসিডিল সহ আটক, ৫ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নাটোরের লালপুরে পৃথক অভিযানে চোলাইমদ ও ফেনসিডিল সহ আটক, ৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………….

নাটোরের লালপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদ ও ২৪ বোতল ফেনডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার(১৭ইফেব্রুয়ারী-২৩)গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, লালপুর উপজেলার মাঝগ্রাম (কানুমোড়)এলাকার আশেম মালিথার ছেলে রানা মালিথা(২৬),দূর্গপুর গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে শ্যামল কুমার (৩৭), পাবনার ঈশ্বরদীর চর রূপপুর গ্রামের মৃত আমজাদের ছেলে রাসেল করিম (৪৫), চর শাহাপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে রকিব রায়হান রকি (২৩) ও আব্দুল লতিফ সরদারের ছেলে মানিক হোসেন (২৭)।

 

সিপিসি-২,নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সংবাদকর্মীদের বলেন, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার(১৬ই ফেব্রুয়ারী)দিবাগত রাতে লালপুর উপজেলার মাঝগ্রাম(কানুমোড়)ও দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদসহ রানা মালিথা (২৬) ও শ্যামল কুমার (৩৭)কে গ্রেপ্তার করেন র‌্যাব।

 

অপর অভিযানে উপজেলার কালুপাড়া গ্রামে চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিল,৩টি মোবাইল সীমকার্ডসহ, ১টি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ২৮ হাজার টাকাসহ রাসেল করিম (৪৫),রকিব রায়হান রকি (২৩) ও মানিক হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও বলেন,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট