1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে টি আর/ কাবিটা এবং বিনামূল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনার ত্রাস ‘শুটার আরমান’ গ্রেপ্তার: উদ্ধার বিদেশি পিস্তল ও শটগান ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে টি আর/ কাবিটা এবং বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

মেহেরুল ইসলাম মোহন লালপুর…………………………….

নাটোরের লালপুরে গ্রামীন অবকাঠামো রক্ষাণাবেক্ষণ উন্নয়ন (টিআর/কাবিটা) প্রকল্পে লালপুর উপজেলার বিভিন্ন এলাকার ২৭ টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে ১৬ লাখ ৫০ হাজার নগদ অর্থ প্রদান এবং ৭শ’ জন কৃষকের মাঝে বিনামুল্যে উফশী রোপা আমন ধানের বীজ, ৭০ জন কৃষককে পেঁয়াজের বীজ সহ সার বিতরণ করা হয়েছে। এছাড়াও মোবাইল এপসের মাধ্যমে ৭০ জন কৃষক কে ২৮ শত টাকা করে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯শে জুন২০২২) বেলা সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল কৃষক দের হাতে হাতে  বীজ, সার ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে টিআর/কাবিটার নগদ অর্থের চেক তুলে দেন।

এ সময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শামীমা সুলতানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মাহাবুবউল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান,কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী খান,এস্কেন্দার মির্জা, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কাওসার,সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা কাজি আছিয়া জয়নুল বেনু,আ’লীগ নেতা তৌহিদুল ইসলাম বাঘা সহ লালপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট