1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

নাটোরের লালপুরে ইমো হ্যাকার  গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর. নাটোর………………………………………

লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে ইমো হ্যাক প্রতারণা চক্রের সদস্য পিয়াস খান(২১)কে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত পিয়াস উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড গন্ডবিল গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার(১৩ অক্টোবর-২২)দিবাগতরাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে র‌্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব ০৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন প্রেসব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার মহারাজপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব।অভিযান চলাকালে ঐ এলাকা হতে ইমো হ্যাক চক্রের সদস্য পিয়াস কে আটক করা হয়।

 

এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ও ২ টি সিমকার্ড জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়,পিয়াস দীর্ঘদিন যাবত মোবাইল ফোনে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে ইমো সফ্টওয়্যারে অবৈধ প্রবেশপূর্বক মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপনপূর্বক বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারনার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিত জনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে তাঁর বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপদ আইন ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট