আঃ রহমান মানিক, সিনিয়র ষ্টাফ রিপোর্টার: ১৬ ডিসেম্বর -২০২৫ মংগলবার প্রত্যুসে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ বেদিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক-পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাচোল থানা। মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন এবং শেষে উপজেলা প্রশাসন, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধায় স্থানীয় শিল্পিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।#