1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার   ফারাক্কার লংমার্চের ৪৯ বছর পরও  চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী যেন শুকনা চর শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুশিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, জেলাজুড়ে ক্ষোভ; মাদ্রাসা শিক্ষক গ্রেফতার বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার কৃষকের মুখে হাসি ফুটাতে আত্রাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নরসিংদীতে টেক্সটাইল এলসি জালিয়াতি: রাজস্ব ফাঁকির কুচক্রী মহলের অপকর্ম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হাজী জাহিদ:  বাংলাদেশের টেক্সটাইল শিল্পে রাজস্ব ফাঁকির এক কুচক্রী মহল নরসিংদীসহ বিভিন্ন অঞ্চলে সক্রিয়। চায়না, জাপান, কোরিয়া থেকে এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে টেক্সটাইল বয়লার ও যন্ত্রাংশ আমদানি করে নিজের কারখানায় ব্যবহারের কথা বললেও, এসব পণ্য কালোবাজারে বিক্রি করা হচ্ছে। নরসিংদীর টাক্কু মমিন, আল ফারুক সরকার, এবং ইমরানসহ আরও বেশ কয়েকজন এলসি ব্যবসায়ী এমন অপকর্মে জড়িত। তারা এলসির মাধ্যমে ট্যাক্স ফ্রি অথবা অতি স্বল্প ট্যাক্স দিয়ে পণ্য আমদানি করে। এরপর সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্যগুলো মাধবদী, গোপালদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, ও পাবনায় পাইকারি বাজারে উচ্চ মূল্যে বিক্রি করছে। তাদের এই অবৈধ কর্মকাণ্ডে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ইতোমধ্যে তাদের বিরুদ্ধে প্রায় ৫৩টি মামলা করেছে, যার অধিকাংশ উচ্চ আদালতে বিচারাধীন। এই জালিয়াতি থেকে তারা শত কোটি টাকার মালিক বনে গিয়েছে। এই অর্থের মাধ্যমে তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের কিছু নেতার সাথে হাত মিলিয়ে আরও শক্তিশালী হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও উঠেছে।

বিশেষ সূত্রে জানা যায়, রাজিব সরকার , টাক্কু মমিন, আল ফারুক, রমিজ উদ্দিন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি চালিয়ে দমন করেছে। এই আন্দোলন দমনে তারা কোটি কোটি টাকা খরচ করেছে। এল সি জালিয়াতি করে তারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। টাক্কু মমিন রাজীবের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে কিন্তু তারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে । ছাত্র হত্যার সাথে তারা জড়িত এ ধরনের কার্যকলাপ দেশের টেক্সটাইল শিল্পের জন্য ক্ষতিকর।

একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে বাজারের স্বাভাবিক মূল্য ও প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছে এই অবৈধ ব্যবসায়ীরা। সরকারের উচিত এই কুচক্রী মহলের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ট্যাক্স ফাঁকি, কালোবাজারি, এবং অর্থ পাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনগণের স্বার্থে এই জালিয়াতি ও দুর্নীতির শিকড় তুলে ফেলে দেওয়া প্রয়োজন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট