1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

নতুন নতুন খাত সৃষ্টি করে রাসিকের আয় বৃদ্ধি করা হবে :মেয়র খায়রুজ্জামান লিটন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১০ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রচলিত খাত থেকে আয় বৃদ্ধি ও অপ্রচলিত খাত থেকে বা নতুন নতুন খাত সৃষ্টি করে রাজশাহী সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি করতে চাই। পিপিপি‘র আওতায় বিভিন্ন বহুতল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, আরো কয়েকটি ভবন নির্মাণাধীন রয়েছে। এসব ভবন চালু করে আয় বাড়ানোর হবে। সিটি কর্পোরেশনের আয়ের সুনিশ্চিত খাত থাকতে হবে। এবার সেটি করা হবে।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ ও হিসাব বিভাগের কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি ও ব্যয়ের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নগরীতে অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং আগামীতেও অনেক কাজ হবে। পরিচ্ছন্ন, সুন্দর, মনোরম বাসযোগ্য শহর হিসেবে রাজশাহী নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। বিদেশে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের মাধ্যমে এই সুমান ব্যাপকভাবে ছড়িয়েছে। রাজশাহী  দেশের মধ্যে এক নম্বরে শহরে পরিণত হয়েছে। এই অর্জন ধরে রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ।

এদিকে সভার শুরুতে রাসিকের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ ও হিসাব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট