1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা'র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের স্বাধীন, গর্বিত নওগাঁবাসী ডিবি পুলিশের ওপর হামলা ছাত্রদলের বিরুদ্ধে মামলা, আসামি ৫০ বদরগঞ্জে ভুটাক্ষেতে কীটনাশক স্প্রে করে দেড় লক্ষাধিক টাকার ফসল ধ্বংসের অভিযোগ খুলনায় বিভাগীয় বইমেলা শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান শুরু, ৩০ ওয়ার্ডে স্প্রে রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩ কুষ্টিয়ায় কাফনের কাপড় ও চিরকুট রেখে দুই বাড়িতে হুমকি, এলাকায় চরম আতঙ্ক

নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ ” সবুজে সাজাই আমার বাংলা ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান ১ সেপ্টেম্বর, সোমবার, বিকাল ৪ টা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, খালিশপুর এর পাশে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুল শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু ও কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু ।

সভাপতিত্ব করেন বৃক্ষরোপণ কর্মসূচির আহবায়ক শাখাওয়াৎ হোসেন স্বপন। পুরো অনুষ্ঠানের পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শ্রীগৌরদাস বিশ্বাস, সরদার আব্দুল আজিজ, অনিন্দ্য আনিস, সেবাব্রত সিংহ, আল মামুন বাদল, এস এম নাজমুল হাসান, মোঃ আকরাম হোসেন মল্লিক, শহিদুল্লাহ আল আজাদ প্রমূখ। এ বছর বৃক্ষপ্রেমী সম্মাননা প্রদান করা হয় প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, শ্রীগৌরদাস বিশ্বাস, সরদার আব্দুল আজিজ ও সেবাব্রত সিংহকে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট