1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

নড়াইলের কালিয়ায় ইউপি সদস্যের ভাইকে দুর্বৃত্ত কতৃর্ক কুপিয়ে হত্যা, আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী স্টাফ রিপোর্টার: নড়াইলের কালিয়ায় আনিস শেখ (৩৪) নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আনিস কলাবাড়িয়া গ্রামের মোশারফ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আবেদ শেখ গ্রুপের সঙ্গে ইউপি সদস্য সোহেল শেখের মধ্যে কোন্দল চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে সোহেল শেখের ছোট ভাই আনিস চরকান্দিপাড়া ইটভাটা থেকে ফেরার পথে প্রতিপক্ষরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে আবেদ গ্রুপের লোকজন এলাকায় গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়।

আরো জানা যায়, গত ৫ বছরে উপজেলার কলাবাড়িয়া গ্রামে কটাই শেখ, ঈমানআলী, তরিকুল, কাইয়ুম সিকদারসহ আন্তত ১৭ জনের হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হত্যার বিষয়ে এখনো কোনো অভিযোগ হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট