1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নগরীর মুন্নুজান প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক……………..
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে উদযাপনে নগরীর মুন্নজান প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বুধবার (৯ অক্টোবর) বিকেল চারটায় রাসিক প্রশাসক মহোদয় মুন্নুজান প্রতিমা বিসর্জন ঘাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি কুমারপাড়া বরদা কালি মাতার মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মহোদয় বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী মহানগরীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। দুর্গাপূজা উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা সংযোজন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতা, আলোকায়ন, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন, প্রতিমা বিসর্জন ঘাট প্রস্তুতসহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুর্গোৎসব উদযাপনে অতীতের ন্যায় এবারো সরকারি সহায়তার পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পুজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

পরিদর্শনকালে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর সভাপতি অচিন্ত্য কুমার বিশ^াস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, যুগ্ম সম্পাদক সজল সরকার, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, জনি দাস, অমিময় কুমার বিশ্বাস, প্রভাত কুমার আচার্য্য, শ্যামল দত্ত,উজ্জল ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ মোহন মণ্ডলসহ রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট