1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নগরীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত ‘বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স’ এর উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………..

রাজশাহীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক এক মসজিদ কমপ্লেক্স। রাজশাহী নগরীর হড়গ্রাম মুন্সিপাড়ায় নির্মিত এই কমপ্লেক্সের নাম দেওয়া হয়েছে ‘বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স’। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই মসজিদ কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমপ্লেক্স কমিটির সভাপতি ডাঃ মোঃ সানাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মসজিদ কমপ্লেক্স নির্মাণের মুল উদ্যোক্তা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুসহ রাজশাহীর বিশিষ্ট আলেমগণ।

উল্লেখ্য, প্রায় ৫০ শতাংশ জমির উপর নির্মিত বাইতুল আমিন জামে মসজিদে ৮০০ পুরুষ একসাথে জামাতে সালাত আদায় করতে পারবেন। মসজিদের বাইরে আরও অন্তত ২০০ জনের সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে নারীদের জন্য আলাদা জামাতে সালাত আদায়ের ব্যবস্থা রাখা হবে। যেখানে সেই ফ্লোরে একসাথে প্রায় ৪০০ নারী সালাত আদায় করতে পারবেন। এছাড়াও মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে নারী এবং পুরুষদের পৃথক ওযুখানা। যেখানে যথাক্রমে একসাথে মসজিদের দুই পাশে ১৫ জন করে ৩০ জন ওযু করতে পারবেন। এছাড়াও আলাদা স্থানে একসঙ্গে ১০ জন নারী ওযু করতে পারবেন। মসজিদ কমপ্লেক্সে রয়েছে বিশাল মাদ্রাসা ও হেফজখানা। যেখানে প্রায় ৪৫০ ছাত্রের আবাসনের ব্যবস্থা করা হবে। যার কাজ নির্মাণাধীন। আগামী ডিসেম্বরে এই মাদ্রাসা চালু হবে বলে জানিয়েছেন এই মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোক্তা আজিজুল আলম বেন্টু।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট