1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর সাপাহারে তিলনা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর সাপাহারে তিলনা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ছাদেক উদ্দিন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………..

নওগাঁর সাপাহার উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ১৮ জুন রোববার মনোয়ন পত্র জমা দানের শেষ দিন ৪ জন চেয়ারম্যান পদ প্রার্থী তাদের মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছে।

 

উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ রেজাউল করিম জানিয়েছেন উপ নির্বাচনে মনোয়ন পত্র জমা দানকারীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত সাপাহার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আবদুল মান্নান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো: আবু সাহরিয়ার সরদার, স্বতন্ত্র প্রার্থী মো: রায়হান কবির ও মোসা: খাদিজা বেগম। চার জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সাপাহার উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়ে নিজ এলাকায় ভোট যুদ্ধে নেমে পড়েছেন।

 

উপজেলা নির্বাচন অফিসার আরো ও জানিয়েছেন যে, আগামী ১৯জুন রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই, ২০ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৬ জুন প্রতিক বরাদ্দের পর আগামী ১৭ জুলাই ২০২৩ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ২৯ এপ্রিল ২০২৩ ইং ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোসলেম উদ্দীন এর মৃত্যু হলে ইউনিয়ন টি তে সরকারী ভাবে উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট