1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

নওগাঁর সাপাহারে “জয় বাংলা চত্বর” নির্মাণ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ছাদেক উদ্দিন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি……………………………….

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নওগাঁর সাপাহারে “জয় বাংলা চত্বর” নির্মাণ করা হয়েছে। “জয় বাংলা চত্বর” নির্মাণের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। তার সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন এই চত্বরটি নির্মিত হয়।

 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ত্রিশ লক্ষ অকুতোভয় শহিদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতাকামী বাঙালি ছিনিয়ে আনে মহান বিজয়, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন। ইতিহাসের শ্রেষ্ঠ সেই ভাষণের অন্যতম স্লোগান ‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। জাতীয় স্লোগানকে অবকাঠামোগত রূপ দিতে নির্মাণ করা হয়েছে এই “জয় বাংলা চত্বর”।

 

গত ৩০ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত এই “জয় বাংলা চত্বর” এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, এমপি। উদ্বোধন ঘোষণার পর খাদ্যমন্ত্রী উচ্ছ্বসিত কন্ঠে বলেন, “বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রথম ‘জয় বাংলা চত্ত্বর’ নির্মাণ করা হলো আমার নির্বাচনী এলাকা সাপাহারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এটা এক অনন্য উদ্যোগ।

 

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, “মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং মহান স্বাধীনতা অর্জনে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব তুলে ধরতে ‘জয় বাংলা চত্বর’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট