1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

নওগাঁর সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাদেকউদ্দিন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………

নওগাঁর সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “শান্তি-শৃঙ্খলা নিরাপত্তায় সর্বত্র আমরা” স্লোগানকে সামনে রেখে সাপাহার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার আই-হাই ইউনিয়নের আশড়ন্দ গ্রামে সমসংখ্যক ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গত ২০ আগস্ট শুরু হয়। এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষে আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সমাপনী বক্তব্য ও সনদ প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এ সময় আই-হাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউজ্জামান (টিটু) মাস্টার, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা আক্তার সহ আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা-দলনেত্রী উপস্থিত ছিলেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওই গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, জঙ্গি দমনবিষয়ক আলোচনা, কৃষি, বৃক্ষ রোপণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারবিষয়ক আলোচনা, গবাদি পশু/পাখি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নি দুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট