1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক: ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৫ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠে পুরস্কার বিতরণ ও গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু

নওগাঁর পোরশায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি…………………………………………………..

চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশা উপজেলায় ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ৫২০ হেক্টর বেশী। সরিষার গাছ ও আবহাওয়া ভাল থাকলে বম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবারে সরিষার ভাল ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় উপজেলার কৃষকরা ভাল দামের আশায় বুক বাঁধছেন।

 

চাষীরা স্থানীয়ভাবে ব্যাপকভাবে বারী সরিষা- ১৪, বারী সরিষা- ১৫, ৯, ১৭, টরী-৭, বীনা- ৪, ১৮, ৪ ও বীনা-১৭, জাতের ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন। তবে ফলন ভাল হওয়ার কারণে কৃষকরা বারী সরিষা- ১৪ বেশী লাগিয়েছেন বলে জানাগেছে। বারী সরিষা- ১৪ বিঘা প্রতি ৮-৯ মন, টরি সরিষা- ৭ প্রতি বিঘা ৫-৭ মন এবং বীনা জাতীয় সরিষা ৪-৫ হারে ফলন হতে পারে বলে কৃষকরা মনে করছেন।

 

সরিষার বর্তমান বাজার দর ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা মণ হলেও নতুন সরিষা ওঠার সময় এর দাম কিছুটা কমে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা মণ হতে পারে বলে অনেকেই মনে করছেন। কৃষকরা সরিষার ক্ষেত দেখে খুশি হলেও তারা দাম নিয়ে কিছুটা চিন্তায় আছেন। তবে বর্তমান বাজার দর থাকলে তাদের কোন সমস্যা হবেনা বলে জানান তারা। কোন কারণে দাম কম হলে সরিষা চাষ করতে যে খরচ হয়েছে তা মিটিয়ে নিজের কাছে অবশিষ্ট কিছুই থাকবে না বলে মনে করছেন তারা।

 

নিতপুরের সরিষাচাষী তৈয়মুদ্দিন, জাহাঙ্গীর, ইসলাম ও জালুয়া গ্রামের মোকছেদুর রহমান জানান, তাদের লাগানো সরিষার ক্ষেত খুব ভাল হয়েছে। তারা আসা করছেন ফলনও ভাল হবে। কিন্তু দাম ভাল হবে কিনা চিন্তা করছেন। তবে ভাল ফলনের পাশাপাশি দাম ভাল পেলে অনেকেই সরিষা চাষের দিকে ঝুঁকবে বলেও তারা মনে করছেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে শরিষা চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৮৯০ হেক্টর। আবহাওয়া ভাল থাকার কারনে সরিষা ক্ষেত খুব ভাল দেখা যাচ্ছে ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও তিনি জানান।

 

তিনি আরও জানান, সরিষা চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য বছরের প্রথমেই কর্মপরিকল্পনা তৈরী করেছিলেন। এবিষয়ে তারা নানান দিক নিয়ে কৃষকদের প্রশিক্ষন ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকেরা ভবিষ্যতে সরিষা চাষের প্রতি আরও আগ্রহ দেখাবেন সে লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট