1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় বঙ্গমাতার বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

নওগাঁর পত্নীতলায় বঙ্গমাতার বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) ……….

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা পতœীতলার আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

“মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার আমিনুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান প্রমুখ।

 

আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭জনের মাঝে সেলাই মেশিন বিতরন, ৩জনকে অনুদানে টাকা প্রদান, ১শ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতার চেক প্রদান করা হয় এবং জাতীয় মহিলা সংস্থা পতœীতলার উদ্যোগে ২০ জনের মাঝে ক্ষুদ্রঋণের চেক প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট