1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

নওগাঁর পত্নীতলায় ক্যান্সার বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধি……………………………………….

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন ও প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ক্যান্সার সচেতনতা,  চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ মে)  উপজেলার ডাকবাংলো অডিটরিয়ামে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।

 

সচেতনতা বিষয়ক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র প্রমুখ।

 

ক্যাম্পে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজী শফিকুল হালিমের তত্ববধানে নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সহ বিভিন্ন বিষয়ে প্রায় আট শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ  ও পরামর্শ দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট