1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরণ করায় মৎস্য সপ্তাহের সাংবাদিক সম্মেলন বর্জন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের ১ম দিনে সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরণ করায় মৎস্য সপ্তাহের সংবাদ সম্মেলন বর্জন করেছে উপজেলা প্রেসক্লাব। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকায়।

 

জানা গেছে, ২৩ জুলাই সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা মৎস্য বিভাগে জাতীয় মৎস্য সপ্তাহের নির্ধারিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম ও সুফল চন্দ্র বর্মনের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন এবং বলেন, ২ জনের বেশি সাংবাদিক কেন আসছেন।’ অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য সাংবাদিকদের সম্মুখে এমন অসম্মানজনক আচরণে ক্ষুব্ধ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদ্বয় সম্মেলন বর্জন করেন।

 

উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক, যা মেনে নেয়া যায় না, আমরা বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করবো এবং উপজেলা মৎস্য বিভাগের সকল কার্যক্রমের সংবাদ বর্জন ঘোষণা করা হলো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট