1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নওগাঁর ধামইরহাটে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………………………….

নওগাঁর ধামইরহাটে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিইডিপি) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিবিজিএসআই স্কীমের আওতায় অনুষ্ঠিত ৩০ মে সকাল ১০ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান।

 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ২৫ জন সভাপতি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার মোট ৫০ জন প্রধান শিক্ষক, ২৫ জন সহকারী প্রধান শিক্ষকদের নিয়ে এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, স্বাগত বক্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, অনুষ্ঠানের সঞ্চালক ও একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. মারফুয়া (ডলি), বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট