1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে ও রিভাইভ প্রকল্প-ডাসকো ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

 

ব্র্যাকের পল্লী সমাজের সদস্য, কিশোরী কøাবের সদস্য, সরকারি-বেসরকারী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিপুল সংখ্যক নারী র‌্যালীতে অংশগ্রহণ করেন। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন-জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা, ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার পিয়ারা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা নাথন চৌকিদার, সুরভী শারমিন, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, মহিলা আওয়ামীলীগ সাবেক সভানেত্রী আনজুয়ারা বেগম, মহিলা লীগ নেত্রী আরজিনা খাতুন প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট