1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে নদ-নদী খাল বিলে মিলছে না কাঙ্খিত মাছ, কমছে শুকটি উৎপাদন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ

নওগাঁর আত্রাইয়ে নদ-নদী খাল বিলে মিলছে না কাঙ্খিত মাছ, কমছে শুকটি উৎপাদন

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ………………………………………………………..

নদ-নদী খাল বিল বেষ্টিত একটি জেলার নাম নওগাঁ। এ জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলা। নদ-নদী-খাল বিল বেষ্টিত জেলা হওয়ায় অন্যান্য সম্পদের মতো মাছ এ জেলার অন্যতম একটি সম্পদ। একটা সময় এ জেলার মাছের উৎপাদিত শুটকি দেশ ছাড়িয়ে রপ্তানি করা হতো বিদেশে। কিন্তু এখন আর সেই সুদিন নেই। নদ-নদী আর খাল বিল জলাশয় গুলোতে দেখা মিলছে না কাঙ্খিত দেশীয় প্রজাতির মাছ। যে কারণে দিন দিন কমছে শুটকি উৎপাদন। আর এতে করে শুটকির ব্যবসা ছেড়ে অন্য পেশায় ঝুকছেন শুটকি উৎপাদননকারী পরিবারগুলো।

তারা বলছেন, একদিকে যেমন নদ-নদী খাল বিল ভরাট হয়ে যাচ্ছে অন্যদিকে বাড়ছে মাত্রাতিরিক্ত কিটনাশকের ব্যবহার। এ ছাড়াও শুঁটকি ব্যবসায়ীরা পাচ্ছেন না সরকারী প্রণোদনা। যে কারণে এখাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে।

সরেজমিনে আত্রাই উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, দুই শতাধিকের অধিক পরিবার শুটকি ব্যবসার সাথে জড়িত ছিল। কিন্তু বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে এক’শ’র কোটায়। আর এজন্য মাছের পর্যাপ্ততা, বর্ষা মৌসুমে পানি না হওয়া, নদ-নদী ও জলাশয় ভরাট হয়ে যাওয়া ও অতিরিক্ত কীটনাশক দিয়ে মাছ নিধন করাকে দায়ী করছেন শুঁটকি ব্যবসায়ী উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামের ফিরোজ আলী, উপজেলার মৎসৎ আৎড়দার মোঃ আক্কাছ আলী এবং শুঁটকি তৈরির শ্রমিক হাসিনা বেগম।

নওগাঁর আত্রাই উপজেলায় শুটকি তৈরি করে রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলের রংপুর,নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, দিনাজপুরসহ প্রায় পনর থেকে বিশ জেলা সহ যা দেশের চাহিদা মিটিয়ে ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় আত্রাইয়ের শুঁটকি মাছ। আর এ শুঁটকি তৈরি করে জীবিকা নির্বাহ করেন প্রায় দু’ শতাধিক পরিবার। এবারে বন্যা কম হওয়ায় নদী খাল-বিল আগাম শুকিয়ে যাওয়ায় দেখা মিলছেনা দেশিয় প্রজাতির মাছ । ফলে বাজারে মাছ কম কিন্তু মুল্য বেশি হওয়ায় শুঁটকি তৈরিতে খরচ বেড়ে যাওয়ায় শুঁটকি ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শ্রী পলাশ চন্দ্র দেবনাথ বলেন, আত্রাইয়ে মাছের শুটকি গত এক দশক আগে এ উপজেলায় প্রতি বছর দু’ শ’ মেট্রিক টন শুটকি উৎপাদন করা হতো। যা দেশের চাহিদা মিটিয়ে ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট