1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি……………………………………

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

 

মঙ্গলবার (৭মার্চ) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এবং আহসানগঞ্জ স্টেশনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, আত্রাই উপজেলা প্রশাসন, আত্রাই থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন।

 

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, আত্রাই থানা অফিসার্স ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার, কৃষিবিদ এ কে এম কাউসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলু, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রহিম, পাচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাসান প্রমুখ।

 

অপরদিকে আত্রাই উপজেলা আওয়ামীলীগ ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট