1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে বিজয় দিবসের  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে বিজয় দিবসের  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই প্রতিনিধি………………………………………………………..

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সোমবার( ২৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা হয়।

 

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি,কৃষি অফিসার কাওছার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

সভায় সরকারের বিভিন্ন দফতর, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক- সামাজিক ও শুশিল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠন প্রমুখ অংশগ্রহণ করেন।

 

দিবসের কর্মসূচিতে রয়েছে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের খেলা-ধুলা, সকাল এগারোটায় জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা, সন্ধায় উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট