1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁয় ডিবিসির প্রতিনিধি এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি :  নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ সাংবাদিক ঐক্য জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদেকুল ইসলাম এবং সঞ্চালনা করেন মাহমুদুন নবী বেলাল। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক এম আর রকি, আব্বাস আলি, সাইফুল ওয়াদুদ,রানা সরদার, আব্দুর রাকিব,রুহুল আমিন, মেহেদী হাসান অন্তর, আসাদুজ্জামান নাদু, মাহাবুব আলম রানা প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক এ কে সাজুর উপর হামলা গণমাধ্যমের উপর নগ্ন আক্রমণ। হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ কে সাজুর উপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা তার ক্যামেরা, মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট