1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ধোবাউড়ায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দলিল রেজিস্ট্রি করার পায়তারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় সাব রেজিস্ট্রার আজমেরী নির্ঝরের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও দলিল রেজিষ্ট্রি করার পায়তারা করার অভিযোগ উঠছে।

তথ্য সূত্রে জানা যায়, ২০১৮ সালে ধোবাউড়া মৌজায় বি.আর.এস ৪২ ও ৪১১ খতিয়ানে ৩২৯০ ও ৩২৮৮ দাগে মোট ৫ শতাংশ ভূমি স্ত্রী কামরুন্নাহারকে হেবা ঘোষণা মূলে দান করেন তার স্বামী মাহবুবুল খান বাবুল। কিছুদিন পারিবারিক জীবন ভালোভাবে চললেও হঠাৎ করে তাদের মাঝে পারিবারিক কলহ সৃষ্টি হয়। সেই অসন্তোষ থেকে স্বামী মাহবুব আলম খান উক্ত হেবা ঘোষণা মূলে দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা দায়ের করেন। যার মোকাদ্দমা নং ১৭৫/ ২০২৫ ।

এ ঘটনায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এরই মধ্যে স্ত্রী কামরুন্নাহার নামীয় ভূমি সাব রেজিষ্ট্রারের যোগসাজশে অন্যত্র হস্তান্তর করার পায়তারা করছে। এব্যাপারে মাহবুব আলম খান বলেন, জীবনের সুখে দুঃখে পাশে পাবো বলেই স্ত্রী কামরুন্নাহারকে বসত ভিটা দিয়ে ছিলাম কিন্তু বাস্তবে সে আমাকে বিতাড়িত করার চেষ্টা করছে। এজন্য উক্ত ভূমি ফেরত পেতে আদালতের দ্বারস্ত হয়েছি।

এব্যাপারে সাব রেজিষ্ট্রার আজমেরী নির্ঝর এর কাছে উক্ত ভূমি রেজিষ্ট্রি বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আদালতের একটি কপি হাতে পেয়েছি। বিধি মোতাবেক বিষয়টি খতিয়ে দেখবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট