1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

#সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। থ্রাইভিং থ্রো ইকনোমিক ইম্পাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড ভিত্তিক হেকস/ইপার এর সহযোগিতায় ৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে দিবসটি পালিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম এর নেতৃত্বে র‌্যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বহুভাষার শিক্ষার প্রসার ঃপারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা।’ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম আলোচনা সভার সভাপতিত্ব করেন এবং সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

প্রতিপাদ্য বিষয় এবং সাক্ষরতার বিষয়ে গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন ধামাইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম মুসা, ডাসকোর ধামইরহাট ইউনিটের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার মোসাঃ আরিফা প্রমুখ।

দিবসটি পালনে ইউপি মেম্বারগণ, ভলেন্টিয়ার রোজরিতা মার্ডি, প্রিয়াঙ্কা পাহান সহ সুবিধাভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট