1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

দৌলতপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ ও বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর মাদ্রাসার মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে ২৮-০১-২৬ ইং তারিখে বিকালে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়‌।সেই সাথে বার্ষিক পরীক্ষা ২০২৫ প্লে শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অর্জন করেছে , সকলকে পুরস্কার দেওয়া হয়।

Open photo NaN

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন দৌলতপুর আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ইয়াহ ইয়া মোল্লা।  ইয়াহ ইয়া মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রুহুল আমিন বিদ্যুৎসাহী সদস্য অত্র মাদ্রাসা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান,সহ সুপার অত্র মাদ্রাসা। মাওলানা জাহাঙ্গীর হোসাইনএর সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সেলিম হোসেন,ও হাজেরা পারভিন।

Open photo NaN

এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাসান সিনিয়র সহকারী মৌলভী অত্র মাদ্রাসা। মাওলানা কবির হোসাইন,মাওঃ মোঃ মিজানুর রহমান সহকারী মৌলভী দৌলতপুর আলিম মাদ্রাসা, মুফতি মাওঃ সেলিম রেজা মোড়ল জাহিদুর রহমান, মুন্নি আক্তার । উক্ত অনুষ্ঠানে আরো আরো উপস্থিত ছিলেন শিক্ষক আঃআলিম, শিমুল,সহকারী শিক্ষিকা, মরিয়ম খানম,উম্মে কুলসুম লিপি ফাহমিদা, শারমিন আক্তার মিলি,রোজিনা আক্তার, কামরুল,নাহিদ শারমিন,আল আমিন,আসাদুল,আরাফাত, আকলিমা ,নিশাত ,মিঠু, কামাল প্রমুখ। সর্বশেষ দুয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন মাওলানা আবুল হাসান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট