1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আখের ভালো হবে না:  রিজভী

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা শেখ হাসিনা কে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তাহলে আখেরে ভালো হবে না। এটা নেপালও না ভুটানও না এটা বাংলাদেশ। আজ রোববার দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি শেখ হাসিনা হাজার হাজার টাকা উন্নয়নের নামে ঋণ নিয়ে লোপাটের চিত্র তুলে ধরে বলেন, ঘনিষ্ঠজনদের দিয়ে শেখ হাসিনা কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছেন বিদেশে সেই টাকা রেখে আসার জন্য। বিপদে পড়লে যেন তিনি নিতে পারেন। যারা তার পক্ষে ছিল তাদের তিনি অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, ড. ইউনুসের অর্ন্তর্বতীকালীন সরকারে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। এই বিষয়টি ড. ইউনুস কে স্মরণ রাখতে হবে। সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।

এসময় বিএনপি’র কোষাধক্ষ্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আলমগীর কবীর, আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট