1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন

দিনাজপুরে কালোবাজারে অধিকমুল্যে ট্রেনের টিকিট বিক্রয়ের অপরাধে ২০হাজার টাকা অর্থদন্ড 

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চন্দনমিত্র………………….

দিনাজপুরে ট্রেনের টিকিট কালোবাজারি ও নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মুল্যে টিকিট বিক্রয়ের অপরাধে একজনকে ২০হাজার টাকা অর্থদন্ড করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক।ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে এরশাদ আলী নামক এক ব‍্যাক্তির দায়ের কৃত অভিযোগের ভিত্তিতে১৯ জুলাই দুপুর ১২টা ৩০মিনিটে দিনাজপুর রেলওয়ে ষ্টেশন চত্তরে টিকিট কাউন্টারের সম্মুখে অবস্থিত ওয়ে ফাষ্ট ফুড নামক একটি ডিপার্টমেন্টাল ষ্টোরে অভিযান চালায়।

 

এসময় দোকানের স্বত্তাধিকারী মোঃ রাশেদুল ইসলামের বিরুদ্ধে উপরোক্ত ব্যক্তির দায়েরকৃত অভিযোগে উল্লেখিত টিকিট কালোবাজারি ও নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মূল্যে টিকিট  বিক্রির সত্যতা প্রমানিত হওয়ায় তাকে ২০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময় র‌্যাবের কর্মকর্তাসহ সদস্যরাও উপস্থিত ছিলেন।কিন্তু টিকিট কালোবাজারীদের সিন্ডিকেট এতটাই যে জেল জরিমানা করেও বন্ধ হচ্ছে না কালোবাজারে অধিক মুল্যে টিকিট বিক্রি।তবে ঈদ করতে বাড়িতে আসা অনেকেই টিকিট না পাওয়ায় বা কালোবাজারে নির্ধারিত মুল্যের চেয়ে অধিকমুল্যে টিকিট ক্রয় করতে পারেনি বলে এখনো কর্মস্থলে যেতে পারেনি।তবে দু ’একজনকে জরিমানা করে টিকিট কালোবাজারী বন্ধ করা যাবে না।যারা এই সিন্ডিকেটের মুলহোতা তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দিলেই টিকিট কালোবাজারি কিছুটা রোধ করা সম্বব বলে মনে করেন গন্তব্যস্থলে পৌঁছানোর প্রতীক্ষায় থাকা ভুক্তভোগী অনেকেই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট