1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে ঐতিহাসিক তিন গুম্বুজ মসজিদটি - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে ঐতিহাসিক তিন গুম্বুজ মসজিদটি

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে অবস্থিত তিন গম্বুজ মসজিদটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল স্থাপত্যরীতিতে তৈরি নওগাঁর আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদটি এখন বিলুপ্তির পথে। সঠিক যত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক স্থাপনা মসজিদ টি।

উপজেলার ইসলামগাঁথী গ্রামে অবস্থিত তিন গুম্বুজ মসজিদটি। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বদিকে ঐতিহাসিক গুড় নদীর তীরে গ্রামটি অবস্থিত। এই গ্রামেই রয়েছে শতাধিক বছরের পুরোনো স্থাপনা মসজিদটি। কখন কিংবা কে এই স্থাপনা দু’টি নির্মাণ করেছিলেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতি রয়েছে রাতারাতি নাকি হঠাৎ করে গড়ে উঠে এই মসজিদটি।

স্থানীয়রা জানায়, ওই গ্রাম এক সময় নিভৃত একটি জনবসতি ছিল। অতীতে নৌকার বিকল্প কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না। সেই গ্রামে আজ থেকে শতাধিক বছর আগে গড়ে ওঠে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। ওই গ্রামের শতোর্দ্ধ বয়সী বৃদ্ধ মো. আব্দুস ছাত্তার বলেন, আমরাতো দূরের কথা, আমাদের বাপ-দাদারাও বলতে পারেননি এটি কত সালে স্থাপিত হয়েছে। ওই গ্রামের বাসিন্দা আত্রাই কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান বলেন, আমার দাদা ১৯৮০ সালে ১০৩ বছর বয়সে মারা গেছেন। তিনিও বলতে পারেননি এ মসজিদটি কোন সময় তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, তবে ইতিহাস পর্যালোচনায় যতদূর জানা যায়, ১৫৭৬ খ্রিষ্টাব্দে মোগল শাসনামলে ইসলাম খাঁ নামে এক ব্যক্তি এই এলাকার শাসনকার্যে নিয়োজিত ছিলেন। ইসলামগাঁথী, ইসলামপুরসহ এ অঞ্চলে বেশ কয়েকটি গ্রাম তার নামানুসারেই করা হয়েছে। ধারণা করা হয় তার আমলেই এ মসজিদটি নির্মাণ করা হয়েছে।

অধ্যক্ষ মাজেদুর রহমান জানান, এসএ এবং আরএস খতিয়ান মূলে ৬ শতক জমির ওপর কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে স্থাপনা মসজিদটি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট