1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দলের হয়ে জনগনের কল্যাণে রাজনীতি করি : চাঁদ

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন রাজশাহী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদ। কিন্তু রাজনৈতিকভাবে দায়ের করা মিথ্যা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশমুলে ওই বছরের ২৪ ডিসেম্বর তার প্রার্থীতা চুড়ান্তভাবে স্থগিত করা হয়। বৈধ প্রার্থী হিসেবে এই আসনে নুরুজ্জামান খান মানিকের মনোনয়ন চুড়ান্ত করা হয়। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আবু সাইদ চাঁদও একজন।

তিনি বলেন,আমি দলের হয়ে জনগনের কল্যাণে রাজনীতি করি। এজন্য আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে দায়ের করা মিথ্যা মামলায় একবার, দুবার নয়,অসংখ্যবার কারাগারে জীবন কাটাতে হয়েছে। কারাবন্দী অবস্থায় মা ও স্ত্রী মারা গেছেন। তিনি বলেন, এলাকার মানুষের প্রত্যাশাপূরণে রাজনীতি করেন বলেই তারা তার সাথে আছেন। আমি রাজনীতি করি মানুষের কল্যাণ ও অধিকার আদায়ের জন্য। জনগণই বিএনপির পাশাপাশি তার রাজনৈতিক শক্তির প্রকৃত উৎস। জনগণের সাথে নেই এমন নেতা চায় না এলাকার মানুষ। তিনি জনগনের সেবক হয়ে কাজ করতে চান। যোগ্য মনে করে দল যদি মনোয়ন দেয়, তাহলে আগামী নির্বাচনে রাজশাহীর-৬ আসন উপহার দিব।

নির্বাচন প্রসঙ্গে চাঁদ বলেন, যারা নির্বাচন পেছনোর চেষ্টা করছে তারা কখনো কামিয়াব হতে পারবে না। অনির্বাচিত সরকারের আমলে সংবিধান সংশোধন করা পৃথিবীর ইতিহাসে নেই। এই আসনে এবারও তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই মতামত ব্যক্ত করে লিখেছেন, আবু সাঈদ চাঁদ জনতার নেতাই নন সমাজ সেবকও। আন্দোলন সংগ্রাম করে দলকে সুসংগঠিত করে রেখেছেন। এলাকার মানুষের কাছে জনপ্রিয় নেতা হিসেবে জাতীয় বীর হিসাবেও পরিচিত। মানুষের কল্যাণ ও সমাজের উন্নয়নে অনেক আগে থেকেই কাজ করছেন।

বাঘা পৌর বিএনপির সাধারণ  সম্পাদক তফিকুল ইসলাম তফি বলেন, আবু সাঈদ চাঁদ রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি প্রার্থী হয়েছিলেন। তাই ওই আসনের সরকারদলীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রভাব খাটিয়ে মামলার রায় করিয়ে নিয়েছিলেন।

তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে এই জনপদের উন্নয়নে কাজ করছেন। বিএনপি নেতা মুখলেছুর রহমান মুকুল বলেন, জনগনের আশা-আকাঙ্ক্ষা পূরণে যোগ্য নেতা হিসাবে চাঁদ ভাইয়ের বিকল্প নেই। শুধু বাঘা-চারঘাটেই নয় জেলায় নেতৃৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করে রেখেছেন। জনপ্রিয়তার কারণেই একাধিকবার ইউপি চেয়ারম্যান,উপজেলা চেয়ারম্যান নির্বাচিত সহ দলীয় গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন।।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট