1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুড়িগ্রামে মঞ্চে অতিথিরা। ছবি : বাসস

সবুজনগর অনলাইন ডেস্ক : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই শ্লোগানে কুড়িগ্রাম রাজারহাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজন সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে।

বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘণ্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।

সমাবেশ সফল করতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তিস্তা নদীর পাড়ের মানুষ দলে দলে যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট