
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণ ও সকল মুসল্লীদের ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র, ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আ ন ম সামসুর মিন্টু।
তিনি শুভেচ্ছা বাণীতে বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মাঝে উপস্থিত । মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে পবিত্র রমজান মাসে সারাদিন রোযা রেখে তারাবির নামাজ পরে আল্লাহর কাছে পরিবার, সমাজ, দেশ ও সমস্ত মুসলিম উম্মাহর শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে এই ঈদুল ফিতর আমরা পালন করে থাকি। মহান আল্লাহর প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে ও মহান আল্লাহর নির্দেশে রমজান মাসের শিক্ষা ও আদর্শ , ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনা করছি।
আ ন ম সামসুর রহমান মিন্টু তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র, এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য ।