1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎

তানোরে নবাগত ইউএনও’র পূজা মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নাঈমা খান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তিনি তানোর পৌরসভার হরিদেবপুর, পাঁচন্দর ইউনিয়নের বিনোতপুর মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন তানোর থানার এসআই মাসুদ রানা, সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি, সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে ইউএনও নাঈমা খান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সাথে কথা বলে সজাগ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে ইউএনও নাঈমা খান সাংবাদিকদের বলেন, “পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আশা করি, এ বছর তানোরে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট