1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গভীর নলকুপের সেচ নিয়ে সংঘর্ষের আশঙ্কা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য

তানোরে গভীর নলকুপের সেচ নিয়ে সংঘর্ষের আশঙ্কা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলিফ হোসেন,তানোর…………………………………………..

রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) শংকরপুর মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ অপারেটরের বিরুদ্ধে কৃষকের কাছে থেকে জোরপুর্বক  অতিরিক্ত সেচ চার্জ আদায়ের অভিযোগ উঠেছে। এদিকে অতিরিক্ত সেচ চার্জ আদায় নিয়ে কৃষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। সেচ চার্জ আদায় নিয়ে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে উঠেছে।

অন্যদিকে ১৮ ফেব্রুয়ারী রোববার কৃষকেরা অপারেটরের অপসারণ, কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে গভীর নলকুপ পরিচালনার দাবিতে ডাকযোগে বিএমডিএ’র চেয়ারম্যান ও নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) শংকরপুর মাঠে ২৯৭ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর শংকরপুর গ্রামের সলিমুদ্দীন। সেচ নিয়ে তিনি রীতিমতো জল জমিদারী শুরু করেছেন। এতে এলাকার সাধারণ কৃষক ফুঁসে উঠেছে। এসব কারণে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র চাপা পড়ে যাচ্ছে। স্থানীয় সাংসদ ও দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

শংকপুর গ্রামের কৃষক সুবোলের পুত্র নির্মল (৩৫) বলেন, ধানের জমিতে প্রিপেইডকার্ড কার্ড দিয়ে সেচ নিতে বিঘা প্রতি ৫শ’ টাকা করে দিতে হয় অপারেটর সলিমুদ্দীনকে। এমনকি আলুখেতে সেচ দিতে বিঘা প্রতি ২৫০০ টাকা এবং প্রজেক্টের আলুখেতে ৩০০০ টাকা সেচ চার্জ আদায় করা হয়। এছাড়াও ড্রেন মেরামত, লাইনম্যান, পাহারাদার, মটর মেরামত ইত্যাদি অজুহাতে কৃষেকর কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করা হচ্ছে।এসব কারণে স্কীমের কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কেউ প্রতিবাদ করলে তার জমিতে সেচ দেয়া বন্ধ করে দেয়া হয়। ফলে প্রকাশ্যে কেউ কোনো প্রতিবাদ করতে পারেন না।

এবিষয়ে জানতে চাইলে অপারেটর সলিমুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার ডিপ সমিতিতে চলে, সভাপতি রিয়াজ মাস্টারের নির্দেশনামত তিনি টাকা আদায় করেন।তিনি বলেন, তার ডিপে পানি কম উঠে, তাই সেচ চার্জ একটু বেশী নেয়া  হয়। তিনি বলেন, তিনি অপারেটর হবেন না, তাকে জোর করে অপারেটর করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএ’র  সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট