1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরের মুন্ডুমালায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজ শেষে মুন্ডুমালা ক্বওমি মাদ্রাসায় এতিম বাচ্চাদের নিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ক্বওমি মাদ্রাসার পেশ ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

তিনি বলেন, বেগম জিয়া ছিলেন আপোষ হীন নেত্রী। তার উপর ফ্যাসিস্ট হাসিনা এমন কোন নির্যাতন নেই যা করেনি। স্মৃতি বিজড়ীত সেনা কল্যানের বাড়ি থেকে কিভাবে বের করে দেয়া হয়েছিল সেটা দেখে দেশবাসীসহ বিশ্ব বিবেক কেঁদেছিল। তাকে গণতন্ত্রের মা বলা হয়। কারন এই গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছিলেন তিনি। কোন আপোষ করেননি। কত মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েও স্বৈরাচারদের সাথে আপোষ করেননি। তার জন্মদিন টাও পালন করতে দেয়া হতনা। এই জন্মদিন নিয়েও মহান সংসদে ফ্যাসিস্টরা কত নোংরা ভাষা প্রয়োগ করে বক্তব্য দিত, যা ছিল বেদনাদায়ক। আজ তারাই পালিয়েছে। আর আপোষ হীন গণতন্ত্রের মা দেশেই আছেন। এটাই চেয়ারপার্সনের আদর্শ। এদেশ তার ঠিকানা এটা তিনি বারবার বলেছেন। আমরা তার রোগ মুক্তি কামনা করি। আমি এই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক ও বাধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক,আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,গোদাগাড়ী বিএনপির সিনিয়র সহসভাপতি সেলী আহমেদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান মাহফুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর গাফফার, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, বাধাইড় ইউনিয়ন যুবদলের নেতা বকুল হোসেন, ওয়ার্ড যুবদল নেতা বজলুর রহমান প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট