1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ শহর থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার।  এসপি সাফিউল সারোয়ার বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প সদস্যরা তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে সুবা মোমিন নামে যে তরুণের সঙ্গে পালিয়ে এসেছিলেন তার খোঁজ পাওয়া যায়নি। এর আগে নঁওগা কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় মোমিনের বাবা মোস্তফা আলমকে।

মোস্তফা আওলম বলেন, আজ ভোর ৪টার দিকে মোমিন ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়।

গণমাধ্যমে খবরে জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবার পরিবার। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট