1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের রাজশাহী সফর: ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রাসিক প্রশাসক কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ি থেকে ‘বোমাসদৃশ’ বস্তু ও টাইম বোমা উদ্ধার দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট

ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পবা, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তানোর উপজেলা ফুটবল দলকে ৩-২ গোলে পরাজিত করেছে দুর্গাপুর উপজেলা ফুটবল দল। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

একাধিক সুযোগ তৈরি করে উভয় দলই। শেষ পর্যন্ত দুর্গাপুরের খেলোয়াড়রা সুযোগগুলো কাজে লাগিয়ে তিনটি গোল আদায় করে নেয়। বিপরীতে তানোর উপজেলা দল দুটি গোল করলেও জয় তুলে নিতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-২ গোলের ব্যবধানে তানোরকে হারিয়ে জয় নিশ্চিত করে দুর্গাপুর উপজেলা ফুটবল দল।

এ জয়ের মধ্য দিয়ে দুর্গাপুর উপজেলা দল টুর্নামেন্টের পরবর্তী পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট