1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডা. সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ডা. সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী:
ঢাকার রামপুরায় ডেল্টা হেলথকেয়ারে কার্মরত ডা: সাদি বিন শামস সহ অন্যদের মুক্তির দাবিতে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর আয়োজনে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। অবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হিসেবে কমপ্লিট শাটডাউন বা লংমার্চ টু ঢাকা ঘোষণা করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ গেটের মূল ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলে দুপুর ১ টা পর্যন্ত।

এসময় বক্তারা বলেন, ঢাকার রামপুরায় ডেলটা হেলথকেয়ারের সামনে গত ১৯ জুলাই রিকশা চালক ইসমাইলের ওপর ওপেন গুলি চালায় পুলিশ। সেই সময় ডেলটা হেলথকেয়ারে কর্মরত ছিলেন ডা: সাদি। তিনি সিসিটিভি ফুটেজে দেখেন রিকশা চালক গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। তিনি বাইরে এসে শেষ পর্যায়ে চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করেন। সেই সময়ও ডা: সাদিকে লক্ষ্য করে পুলিশ গুলি করে যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। ডা: সাদিকে বীর সন্তানের তালিকায় রাখা উচিত ছিলো। কিন্তু আজকে তাকে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।

ডা: সাদিকে মামলা দিয়ে প্রশাসন ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলন হতে পারে কমপ্লিট শাটডাউন ও লংমার্চ টু ঢাকা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,রাজশাহী মেডিকেল কলেজের প্রথম হতে ৫ম বর্ষের শিক্ষার্থীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট