1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি –

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছেন। ০২ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১:১৫ টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ বুজরুক বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬২ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাস্থ ‘বুজরুক বালুর চর’ নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৭০ বোতল ফেন্সিডিল ও ০২টি মোটর সাইকেলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী মোঃ হোসেন আলী (৪২), পিতা-আমানুল্লাহ, গ্রাম-চৌরাঙ্গী বাজার, মোঃ এনামুল (৪০), পিতা-মোঃ সাইফুদ্দিন, গ্রাম-বীরগর এবং মোঃ মনসুর আলী (৩৫), পিতা-মোঃ জেনারুল, গ্রাম-পাহাড়গাঁও সকলের পোস্ট-চৌরাঙ্গী বাজার, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে জব্দকৃত মাদকদ্রব্য ও মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বুজরুক সীমান্ত ঠাকুরগাও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) বিজিবি এই অভিযানকে সীমান্তে বসবাসরত সকল মানুষ সাধুবাদ জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট