1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁও’র হরিপুরে পূর্ব শত্রুতার জেরে ফসলের ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

ঠাকুরগাঁও’র হরিপুরে পূর্ব শত্রুতার জেরে ফসলের ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই বিঘা জমির ( ফুলকপি )ফসল ও ২ বিঘা জমির আলুর ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গেদুড়া ইউনিয়নের মেদনিসাগর গ্রামের আসাদুলের আবাদি ফুলকপি ও আলুর জমিতে অভিযুক্ত বিবাদীরা সহ স্থানীয় ৩৫/৪০ জন লোক দলবদ্ধ ভাবে অনাধিকার প্রবেশ করে গতকাল ২৩ অক্টোবর দিনের বেলায় তার ফুলকপির ক্ষেত ও আলুর ক্ষেত নষ্ট করেছে ।

আসাদুল জানান স্থানীয় কয়েকজনের সাথে তার চাচার কিছুদিন পূর্বে মারামারি হয় , এনিয়ে তার চাচা হরিপুর থানায় একটি মামলা দায়ের করে,মামলার জের ধরেই তার সাথে এমন শত্রুতা করেছেন দুর্বৃত্তরা ।এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও তিনি নিরাপত্তাহীনতায় আছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন । এদিকে আসাদুল ৮ জনের নাম উল্লেখ করে মেদিনী সাগর কিসমত এলাকার ১. মুনজুর আলী ২.আহাম্মদ আলী ধসন ৩.মোহাম্মদ আলী ৪.আঃ রাজ্জাক ৫.মোবারক আলী ৬.মোজাফফর আলী ৭.নবাব আলী ৮ .কিনু ‘কে আসামি করে ৩৫/৪০ জনকে অজ্ঞাত করে হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে অভিযোগের ২ নং বিবাদী আহাম্মদ আলী ধসনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান আমি ঘটনার দিন ঠাকুরগাঁওয়ে ছিলাম আমি এই ঘটনার সাথে জড়িত নয় আমার ছেলেরাও কেউই জড়িত নয় এটা মিথ্যা অভিযোগ।

থানায় অভিযোগের বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি একটি অভিযোগ পেয়েছি, আমার পুলিশ তদন্ত করেছে ঘটনার সত্যতা আছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট